Ticker

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪৭০ জন নিয়োগ

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪৭০ জন নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে

গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত মোট ৪৭০টি পদে জনবল নিয়োগ দেবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদ ও সংখ্যা

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ২২৪ জন

    • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, এমএস অফিসে দক্ষতা ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ।
    • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)
  • হিসাব সহকারী – ২৪৬ জন

    • যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
    • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

বয়সসীমা
১২ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমান সনদপত্র গ্রহণযোগ্য হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি
প্রতি পদের জন্য ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে dper.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এখানে

আবেদনের শেষ সময়
১২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।



Post a Comment

0 Comments